শিষ্টাচারহীন এনসিপি নাকি প্রশ্নবিদ্ধ বিএনপির আচরণবিধি -
শিষ্টাচারহীন এনসিপি নাকি প্রশ্নবিদ্ধ বিএনপির আচরণবিধি

By

Picture of RP Thinkers

RP Thinkers

Share

Facebook
X
LinkedIn

সরকার ও বিরোধী দলের সম্পর্কের স্পষ্ট টানাপোড়ন এখন ক্রমশই অস্বস্তিকর বাকযুদ্ধে রূপ নিচ্ছে।এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সরকারদলীয় নেতাকর্মীরা ।পানি সম্পদ প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন: “এনসিপির আচরণে শিষ্টাচার, ভদ্রতা কিংবা রাজনৈতিক সৌজন্যের বালাই নেই”। এমনকি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এর কটাক্ষ মন্তব্য ছিল এমন , “এনসিপির নেতা-কর্মীদের আচরণ দেখে মনে হয় তারা এমন কিছু সেবন করেন যাতে তাদের আচরণ স্বাভাবিকতার সীমা অতিক্রম করছে।”

মন্তব্যের এমন পাল্টাপাল্টি ঝড় সংসদের টেবিল থেকে এখন জনগণের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে এসে উঠেছে
সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ তুলে বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাকি সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করানোর চেষ্টা করতেন।আসিফ মাহমুদ সময় নষ্ট না করে সরাসরি ফেসবুকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন: তিনি বলেন, অভিযোগটি যদি সত্য হয় তবে তা জনসমক্ষে প্রমাণ করতে হবে।তিনি বিএনপিকে সেই পোস্টে ‘নাদান সরকার’ বলেও মন্তব্য করেন।

আসিফের এই মন্তব্যে তুলে রাজনৈতিক নাটক মনে হলেও ধীরে ধীরে এই সংঘাত স্পষ্ট হচ্ছে। এনসিপির ভেতরে বিএনপির প্রতি এক ধরনের চাপা অসন্তোষ কাজ করছে, আর অন্যদিকে বিএনপিও এনসিপিকে ঘিরে অস্বস্তিতে পড়েছে।

বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। আসলে বিএনপির সঙ্গে নানান ইস্যুতে এনসিপির এই বিরোধ এখন আর শুধু আলোচনার টেবিল বা সভা সমাবেশে সীমাবদ্ধ নেই, এটি এখন পুরোপুরি প্রকাশ্য রাজনৈতিক টানাপোড়েনে রূপ নিয়েছে। এই বক্তব্যের পরপরই আসিফ মাহমুদ সময় নষ্ট না করে সরাসরি ফেসবুকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন: তিনি বলেন, অভিযোগটি যদি সত্য হয় তবে তা জনসমক্ষে প্রমাণ করতে হবে। শুধু এখানেই থেমে না থেকে তিনি বিএনপিকে ‘নাদান সরকার’ বলেও মন্তব্য করেন, যুক্তি হিসেবে উল্লেখ করেন যে ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই তারা এখনো প্রশাসনিক বাস্তবতা পুরোপুরি বুঝে উঠতে পারেনি।

সম্প্রতি ঝিনাইদহে নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের এই ঘটনার পর এনসিপির প্রভাবশালী নেতা আসিফ মাহমুদ আর চুপ থাকতে পারলেন না। তিনি ক্ষোভে ফেটে পড়ে সরাসরি হুংকার দিয়ে বলেন, “সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা যে আমাদের থেকে ভালো কেউ পারবে না এটা ২৪-এর গণঅভ্যুত্থানেই আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদেরকে আজ রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব।”

হামলার শিকার নাসীরুদ্দীন পাটোয়ারী তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, আইনমন্ত্রী এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন আমাদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।খোদ আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতি হয়, তবে তার মন্ত্রী পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

এনসিপি নেতাদের বক্তব্যের ভাষা, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে । এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর কথাই ধরা যাক। তিনি ক্রমাগত বিএনপিকে নিয়ে এমন সব বিতর্কিত মন্তব্য করেন যা কোনো দলের পক্ষে সহজে হজম করা কঠিন। তিনি সরাসরি বলেছেন তারেক রহমানের মেরুদণ্ড আগেরবার ভেঙেছিল ডিজিএফআই আর ছাত্র জনতা এবার তারেক রহমানের ঠিক কী কী ভাঙবে সেটা নিয়ে নাকি তিনি বেশ চিন্তিত।

এ ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তোলে এবং প্রতিপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।অবশ্য কুষ্টিয়ায় ছাত্রদল তাদের নেতার এই অপমান সহ্য করতে না পেরে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর ডিম নিক্ষেপ করে।

বাস্তবে বিএনপি এবং এনসিপির মধ্যে যে শীতল উত্তেজনা দীর্ঘদিন ধরে জমাট বেঁধেছিল, তা আরও উসকে দিয়েছে আসিফ মাহমুদের সাম্প্রতিক বক্তব্য ও হুমকিসূচক অবস্থান। তবে ঘটনাটিকে শুধু দুই দলের সরাসরি সংঘাত হিসেবে দেখলে পুরো চিত্রটি স্পষ্ট হয় না; এর ভেতরে আরও
জটিল রাজনৈতিক সংকেত কাজ করছে বলে মনে হয় ।
এছাড়াও এনসিপির লাগামহীন বক্তব্য ও বিএনপি’র আক্রমণাত্মক আচরণ দিয়ে রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ আচরণ এক ধরনের হিংসাত্মক চর্চার প্রচার করছে।

Author

Popular News