বাংলাদেশের সান্তিয়াগো মাশরাফি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। তারা হয়ে ওঠেন একেকটা অনুভূতি, একেকটা সময়ের প্রতীক। মাশরাফি বিন মর্তুজা তেমনই এক নাম। তিনি শুধু একজন ফাস্ট বোলার ছিলেন না; তিনি ছিলেন আহত শরীর নিয়ে লড়াই করে যাওয়া এক যোদ্ধা, ভেঙে পড়া একটি জাতির ক্রিকেট স্বপ্নকে দাঁড় করিয়ে দেওয়া এক অধিনায়ক। যারা The Old Man and the Sea পড়েছেন, তারা জানেন বৃদ্ধ জেলে সান্তিয়াগো কীভাবে সমুদ্রের বিরুদ্ধে একা যুদ্ধ করেছিল। শরীর ভেঙেছিল, কিন্তু মন ভাঙেনি। বাংলাদেশের ক্রিকেটে সেই সান্তিয়াগোর নাম ছিল মাশরাফি। তার হাঁটু বহুবার অপারেশন টেবিলে গেছে, ডাক্তাররা তাকে বিশ্রামের কথা বলেছেন, কিন্তু তিনি আবার ফিরেছেন। কারণ কিছু মানুষ নিজের জন্য খেলে না—তারা খেলে একটি পতাকার জন্য। আর্নেস্ট হেমিংওয়ে লিখেছিলেন— “Man can be destroyed, but not defeated.” এই লাইন যেন মাশরাফির জীবন থেকেই লেখা। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের ছোট্ট জেলা নড়াইলে জন্ম নেওয়া ছেলেটি ছোটবেলায় বইয়ের চেয়ে বেশি ভালোবাসতেন ফুটবল, ব্যাডমিন্টন আর চিত্রা নদীতে সাঁতার কাটতে। পরে ক্রিকেট তার জীবনে আসে। প্রথমদিকে ব্যাটিংয়ের প্রতি আগ্রহ থাকলেও সময় তাকে বানিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আবেগী পেসারদের একজন। মানুষ তাকে ডাকতে শুরু করে— “নড়াইল এক্সপ্রেস”। নিজ শহর নড়াইলে তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি “প্রিন্স অব হার্টস”। হাজারো তরুণের কাছে তিনি প্রমাণ করেছিলেন, ঢাকার বাইরের কোনো মফস্বল শহর থেকেও বিশ্বজয় করা যায়। বাংলাদেশে একসময় সত্যিকারের গতির পেসার ছিল না বললেই চলে। স্পিন নির্ভর একটি দেশের ক্রিকেটে ঝড়ের মতো আবির্ভাব হয়েছিল মাশরাফির। অনূর্ধ্ব-১৯ দলেই তার আগুনে বোলিং নজর কেড়েছিল কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান পেসার Andy Roberts এর। তিনি বুঝেছিলেন— “এই ছেলের হাতে শুধু বল নেই, আছে বিদ্রোহ।” বাংলাদেশ এ দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই জাতীয় দলে ডাক পান মাশরাফি। ২০০১ সালের ৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টেই ৪ উইকেট নিয়ে জানিয়ে দেন—বাংলাদেশের ক্রিকেটে নতুন এক যুগ শুরু হতে যাচ্ছে। আরও অবাক করা বিষয় হলো, সেটিই ছিল তার প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ। ক্রিকেট ইতিহাসে এমন বিরল ঘটনা খুব কমই দেখা গেছে। ২০০৬ সালে তিনি ছিলেন ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারিদের একজন। ৪৯ উইকেট নিয়ে তিনি শুধু ম্যাচ জেতাননি, বাংলাদেশকে নতুন এক আত্মবিশ্বাস উপহার দিয়েছিলেন। সেই বছর কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে Adam Gilchrist কে শূন্য রানে ফিরিয়ে দিয়ে তিনি বিশ্ব ক্রিকেটকে হতবাক করে দেন। Braveheart এর উইলিয়াম ওয়ালেস যেমন যুদ্ধক্ষেত্রে নিজের শরীর উৎসর্গ করেছিলেন স্বাধীনতার স্বপ্নে, মাশরাফিও নিজের শরীর উৎসর্গ করেছিলেন বাংলাদেশের ক্রিকেটের জন্য। অন্যেরা যেখানে ক্যারিয়ার বাঁচিয়েছে, সেখানে তিনি দেশের পতাকা বাঁচিয়েছেন। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে তার ৪ উইকেট আজও ইতিহাস। কোটি মানুষ সেদিন প্রথম বিশ্বাস করতে শুরু করেছিল—বাংলাদেশও বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ১৬ বছরের ক্যারিয়ারে ১১ বার ইনজুরির কারণে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে হাঁটুর চোট তাকে দুই বছর ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেয়। আবার ফিরে এসেছেন। আবার চোট পেয়েছেন। আবার ফিরেছেন। প্রতিবার মাঠে ফেরাটা যেন তার কাছে শুধুই ক্রিকেট ছিল না; ছিল নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে যুদ্ধ। ২০১১ সালের ঘরের মাঠের বিশ্বকাপ তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল ইনজুরি। যে বিশ্বকাপে পুরো বাংলাদেশ তাকে দেখতে চেয়েছিল, সেই বিশ্বকাপ তাকে দেখতে হয়েছিল দর্শক হয়ে। একজন যোদ্ধার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে? তবুও তিনি থামেননি। ২০১৫ বিশ্বকাপে তার নেতৃত্বে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়ে বিশ্বকে জানিয়ে দেয়— “বাংলাদেশ আর ছোট দল নয়।” বাংলাদেশ যখন হারতে হারতে ক্লান্ত ছিল, তখন একা সামনে দাঁড়িয়েছিলেন মাশরাফি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে তিনি ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন। ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০টি জয়—যা বাংলাদেশের ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করে। কিন্তু মানুষের জীবন শুধু মাঠে সীমাবদ্ধ থাকে না। ক্রিকেটের নায়ক একসময় রাজনীতির মঞ্চেও প্রবেশ করলেন। ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তখনও তিনি জাতীয় দলের অধিনায়ক। বিশ্বের ইতিহাসে খুব কম ক্রীড়াবিদের জীবনেই এমন ঘটনা দেখা গেছে। তিনি বলেছিলেন, ” আমি বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম,কিন্তু রাজনীতি ক্রিকেটের মতো সরল নয়। ক্রিকেটে প্রতিপক্ষ থাকে ১১ জন; রাজনীতিতে প্রতিপক্ষ থাকে কখনও পুরো সমাজ।” তার নির্বাচনী জয় নিয়ে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি প্রশ্নও ছিল। ২০১৮ সালের নির্বাচনে তার বিপুল ভোটের ব্যবধান নিয়ে সমালোচনা হয়। অনেকে বলেছিলেন, _”মাঠের কিংবদন্তি রাজনৈতিক বাস্তবতার অংশ হয়ে গেছেন। আবার অনেকে মনে করতেন, নড়াইলের মানুষের ভালোবাসাই তাকে সেই জয় এনে দিয়েছে।” ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় তার নীরবতা আরও বড় বিতর্ক তৈরি করে। তরুণরা তার কাছ থেকে একটি অবস্থান আশা করেছিল। কারণ মাশরাফি তাদের কাছে শুধু ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন সাহসের প্রতীক। পরে তিনি নিজেই স্বীকার করেন—তিনি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি। এই স্বীকারোক্তি তাকে আরও মানবিক করে তোলে। কারণ সত্যিকারের বড় মানুষরা নিজেদের ভুল স্বীকার করতে জানেন। শেখ হাসিনার সরকারের পতনের পর তার নড়াইলের বাড়িতে হামলা হয়, আগুন লাগানো হয়। কিন্তু প্রতিশোধের ভাষা তিনি ব্যবহার করেননি। বরং বলেছেন, “নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার চাইব না।” এই লাইনগুলোতেই হয়তো লুকিয়ে আছে মাশরাফির সবচেয়ে বড় পরিচয়। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন— “আমি চিরবিদ্রোহী বীর।” মাশরাফিও যেন তেমনই এক নীরব বিদ্রোহী। শরীরের বিরুদ্ধে বিদ্রোহ, ব্যর্থতার বিরুদ্ধে বিদ্রোহ, আর কখনও কখনও নিজের ভুলের মুখোমুখি দাঁড়ানোর বিদ্রোহ। একসময় তিনি বলেছিলেন— “আমি মারা গেলে আমার লাশ নড়াইল এনো না।” এই বাক্যের ভেতরে হয়তো লুকিয়ে আছে এক আহত মানুষের অভিমান, একসময়ের ভালোবাসার শহরের কাছে নীরব কষ্ট। তবুও ইতিহাস মানুষকে শুধু তার ভুল দিয়ে বিচার করে না। ইতিহাস মনে রাখে—একসময় বাংলাদেশের ক্রিকেটে একজন মানুষ ছিলেন, যিনি ভাঙা হাঁটু নিয়েও দেশের জন্য দৌড়াতেন। হয়তো ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো মহাকাব্য লেখা হবে। সেখানে ট্রফির চেয়ে বেশি লেখা থাকবে এক আহত বীরের গল্প। যে মানুষটি প্রমাণ করেছিলেন—সত্যিকারের কিংবদন্তিরা শুধু জয় দিয়ে নয়, ত্যাগ দিয়েও ইতিহাসে বেঁচে থাকেন। আর তাই আজও হাজারো তরুণ বিশ্বাস করে— “Heroes come and go, but legends are forever.” নড়াইল এক্সপ্রেস হয়তো একদিন থেমে যাবে, কিন্তু তার সাহসের শব্দ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বহুদিন ধরে প্রতিধ্বনিত হবে।
Mashrafe Bin Mortaza and the Art of Never Giving Up

Some people in the history of Bangladesh cricket cannot be judged by statistics alone. They become emotions, symbols of an era. Mashrafe Bin Mortaza is one such name. He was not just a fast bowler; he was a warrior who kept fighting with a broken body, a captain who rebuilt the shattered dreams of a nation’s cricket. Those who have read The Old Man and the Sea know how the old fisherman Santiago fought alone against the sea. His body broke, but his spirit did not. In Bangladesh cricket, that Santiago was Mashrafe. His knees underwent surgery countless times, and doctors advised him to rest, yet he kept returning. Because some people do not play for themselves, they play for a flag. Ernest Hemingway once wrote: “Man can be destroyed, but not defeated.” It feels as though this line was written for Mashrafe’s life itself. Born in the small southwestern district of Narail, the boy loved football, badminton, and swimming in the Chitra River more than books during his childhood. Cricket came into his life later. At first, he was more interested in batting, but time transformed him into one of the most emotional and inspiring pacers in Bangladesh’s history. People began calling him—“The Narail Express.” In his hometown, he is not merely a cricketer; he is the “Prince of Hearts.” To thousands of young people, he proved that even a boy from a small town outside Dhaka could conquer the world. There was a time when Bangladesh hardly had a genuine pace bowler. In a cricket culture dependent on spin, Mashrafe arrived like a storm. Even at the Under-19 level, his fiery bowling caught the attention of legendary West Indian pacer Andy Roberts. Roberts understood: “This boy does not just have a ball in his hand; he carries rebellion.” After playing only one match for the Bangladesh A team, Mashrafe earned a call-up to the national side. On 8 November 2001, in his Test debut against Zimbabwe, he took four wickets and announced that a new era was about to begin in Bangladesh cricket. What made it even more astonishing was that it was also his very first first-class match. Such a rare event is hardly seen in cricket history. In 2006, he was among the highest wicket-takers in ODI cricket. With 49 wickets, he not only won matches but also gifted Bangladesh a new sense of belief. That same year, during Bangladesh’s historic victory over Australia in Cardiff, he dismissed Adam Gilchrist for a duck, leaving the cricket world stunned. Just as William Wallace in Braveheart sacrificed his body for the dream of freedom, Mashrafe sacrificed his body for Bangladesh cricket. While others tried to protect their careers, he chose to protect the honor of his nation’s flag. His four wickets against India in the unforgettable victory of the 2007 World Cup remain etched in history. That day, millions of people truly began to believe that Bangladesh, too, could stand tall on the world stage. During his 16-year career, injuries forced him away from the field 11 times. A knee injury against England kept him out of cricket for two years. Yet he returned. He got injured again. And he returned. Every comeback for him was never just about cricket; it was a battle against his own limitations. The 2011 World Cup at home was cruelly taken away from him by injury. The World Cup, where the entire nation wanted to see him play, had to be watched by him as a spectator. What greater pain could there be for a warrior? Still, he did not stop. Under his leadership, Bangladesh reached the quarter-finals of the 2015 World Cup. By defeating a powerhouse like England, they announced to the world: “Bangladesh is no longer a small team.” When Bangladesh grew exhausted from losing, Mashrafe stood alone at the front. In 2020, he stepped down as ODI captain after a victory against Zimbabwe. In 88 matches as captain, he secured 50 wins—marking the beginning of a new era in Bangladesh cricket. But a person’s life is never confined only to the field. The hero of cricket eventually stepped onto the political stage as well. In 2018, Mashrafe Bin Mortaza was elected as a Member of Parliament from the Narail-2 constituency while still serving as the national team captain. Such an event is rare in the history of world sports. He once said: “I wanted to work for people on a larger scale. But politics is not as simple as cricket. In cricket, the opposition is eleven people; in politics, sometimes the opposition becomes the entire society.” There was excitement surrounding his electoral victory, but there were also questions. His massive winning margin in the 2018 election drew criticism. Some said, “The legend of the field has become part of political reality.” Others believed it was simply the love of the people of Narail that brought him that victory. During the 2024 quota reform movement, his silence created even greater controversy. Young people expected him to take a stand, because to them Mashrafe was not just a cricketer—he was a symbol of courage. Later, he himself admitted that he had failed to meet people’s expectations. This confession made him even more human. Because truly great people know how to acknowledge their own mistakes. After the fall of the government of Sheikh Hasina, his house in Narail was attacked and set on fire. Yet he did not speak the language of revenge. Instead, he said: “I will not seek justice against the people of Narail.” Perhaps within these words lies Mashrafe’s greatest identity. Kazi Nazrul Islam once wrote: “I am the eternal rebel hero.” Mashrafe, too, seems like such a silent rebel. A rebellion against his own body, against failure, and sometimes against his own shortcomings. At one point, he said: “When I die, do not bring my body back to Narail.” Perhaps hidden within this sentence is the pain of a wounded man, a silent sorrow toward the city